• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:২৪:১৪ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

৯ নভেম্বর ২০২৩ সকাল ১০:০০:৪৯

মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে বরিশাল-বরগুনা মহাসড়কে ৫নং কাকড়াবুনিয়া ইউনিয়নে সিংবাড়ী স্ট্যান্ডে ৮ নভেম্বর বুধবার সকাল ৭টায় এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন।

একটি ট্রাক কাকড়াবুনিয়া বাজার থেকে বরগুনার দিকে যাচ্ছিল। কাকড়াবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মিয়া ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার পাশে মটর সাইকেল দাঁড় করিয়ে কথা বলছিলেন ইউপি সদস্য মনিন্দ্র (৫২) ও ইউপি ছাত্রলীগের সাবেক সেক্রেটারি নুরুজ্জামান (৩৫) এর সঙ্গে। এ সময় ট্রাকটি এসে সরাসরি তাদের ধাক্কা দেয়। এতে তারা তিনজনই গুরুত্বর আহত হন।

পরে তাদের উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সবাইকে বরিশাল শেরে-বাংলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইউপি সদস্য মনিন্দ্রকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




তিন দেহরক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ
তিন দেহরক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ
২৮ অক্টোবর ২০২৬ সকাল ১০:০১:২০


আজকের স্বর্ণের দাম: ২৮ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৮ অক্টোবর ২০২৬
২৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫১:০৯