• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:০৬:২২ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

বগুড়া সদর ইউএনও’র গাড়িতে হামলা

৩০ অক্টোবর ২০২৩ দুপুর ০১:০৫:৪২

বগুড়া সদর ইউএনও’র গাড়িতে হামলা

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফিরোজা পারভীনের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ২৯ অক্টোবর রোববার দুপুরে হরতাল চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও ফিরোজা পারভিন জানান, সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের দোবাড়িয়া গ্রামে লক্ষ্মী পূজার একটি মণ্ডপে অগ্নিসংযোগের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি। পরিদর্শন শেষে তার সরকারি গাড়ি নিয়ে অফিসে ফিরছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে সদরের বাঘোপাড়া খোলারঘর এলাকায় মহাসড়কে হামলার শিকার হন তিনি। এ সময় তার গাড়ি লক্ষ করে এলোপাথরিভাবে ইট ও পাটকেল ছোড়া হয়। এতে তার গাড়ির গ্লাস ভেঙে যায়। তিনি এ অবস্থায় গাড়ি নিয়ে তার অফিসে ফিরেন। তার গাড়িতে হামলা হলেও তিনি অক্ষত রয়েছেন।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

Follow Us