• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১৭:৩৯ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রধান বিচারপতির বাসভবন ভাংচুরের প্রতিবাদে কেন্দুয়ায় বিক্ষোভ

২৯ অক্টোবর ২০২৩ রাত ০৮:৩১:২৫

প্রধান বিচারপতির বাসভবন ভাংচুরের প্রতিবাদে কেন্দুয়ায় বিক্ষোভ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: প্রধান বিচারপতির বাসভবনের সামনে ভাংচুরের প্রতিবাদে নেত্রকোণার কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশ মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঞা।

সমাবেশে কেন্দুয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঞা বলেন, বিএনপির কর্মকাণ্ডে বোঝা গিয়েছে, তাদের কথা ও কাজে এক নয়। তারা তাদের সমাবেশের ২০ দফা চুক্তিকে অমান্য করেছে। আমরা বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিলাম, তারা শান্তিপূর্ণ সমাবেশ করবেন, কিন্তু তারা তা করল না। তারা ভিতরে ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশকে অস্থিতিশীল করতে চায়, নির্বাচন বানচাল করতে চায়। কারণ তাদের সাথে জনগণ নেই।

আরও পড়ুন

পদ্মা সেতুর টোল প্লাজায় নাশকতা: ডিসি অফিসের কর্মচারী জাহাঙ্গীরসহ গ্রেফতার ৪

তিনি আরও বলেন, আগামীকাল থেকে উপজেলা-ইউনিয়ন আওোমী লীগসহ ওয়ার্ড পর্যায়ে সকল নেতৃবৃন্দকে প্রস্তুত থাকতে হবে।  

এ সময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, মো. তাজুল ইসলাম, মো. শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক কনক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা, সহ-প্রচার সম্পাদক আব্দুল লতিফসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০৩:০৮


আজকের রাশিফল (১৪ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১৪ নভেম্বর ২০২৬)
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৫৭:১৬

টিভিতে আজকের খেলা (১৪ নভেম্বর ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ নভেম্বর ২০২৬)
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৫২:৪০





বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?
বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৮:৫২