• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:০১:১১ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সাথে পুলিশের মতবিনিময়

১০ মার্চ ২০২৬ বিকাল ০৩:১৪:৫৮

গাজীপুরে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সাথে পুলিশের মতবিনিময়

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে পরিবহণ মালিক সমিতি ও পরিবহণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ মঙ্গলবার গাজীপুরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন। সভায় তিনি আসন্ন ঈদ উপলক্ষে সড়কে ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

Ad
Ad

পুলিশ সুপার বলেন, ঈদকে সামনে রেখে সড়কে যানজট নিরসন, পরিবহন ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা, যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে পরিবহন মালিক ও শ্রমিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Ad

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমানসহ গাজীপুরের বিভিন্ন পরিবহন মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us