• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:৩৮:১০ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

নিজের উপদেষ্টাকে মন্ত্রীর পদমর্যাদায় পদায়ন চান জামায়াত আমির

১০ মার্চ ২০২৬ দুপুর ০২:৫৯:০০

নিজের উপদেষ্টাকে মন্ত্রীর পদমর্যাদায় পদায়ন চান জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামি এর আমির মো. শফিকুর রহমান তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর পদমর্যাদায় পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে সুপারিশ করেছেন।

শফিকুর রহমান মনে করেন, এই পদায়নের মাধ্যমে বিরোধী দলের পররাষ্ট্রনীতিসমূহ জাতীয় সংসদ ও সরকারের কাছে উপস্থাপন ও পর্যালোচনা করা সম্ভব হবে, পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা যাবে।

Ad
Ad

বিরোধীদলীয় নেতার দপ্তর থেকে ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, অধ্যাপক মাহমুদুল হাসান তার দায়িত্বে দক্ষতা ও পেশাদার নেটওয়ার্কের মাধ্যমে রাষ্ট্রগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে অবদান রেখেছেন। তিনি জাতিসংঘ, কমনওয়েলথ, আসিয়ান আঞ্চলিক ফোরাম, ইউরোপীয় ইউনিয়ন এবং এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে জামায়াতে ইসলামীর পক্ষে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে সক্ষম হয়েছেন।

Ad

শফিকুর রহমান নিজের প্রস্তাবকে নতুন ও অভিনব হিসেবে অভিহিত করে বলেন, অধ্যাপক মাহমুদুল হাসানের পদায়নের মাধ্যমে জাতীয় সংসদে বিরোধী দলের পররাষ্ট্রনীতিসমূহ সরকারে উপস্থাপন ও পর্যালোচনা করা সম্ভব হবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।

চিঠিতে তিনি আরও লিখেছেন, ‘ভূরাজনৈতিক গতিশীলতা এবং দেশের পররাষ্ট্রনীতি একসঙ্গে পরিচালনার জন্য এই পদায়ন সরকারের কাছে বিবেচনার জন্য সুপারিশ করছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








কচুয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
কচুয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
১০ মার্চ ২০২৬ বিকাল ০৩:১১:১১




Follow Us