• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:১৬:৫২ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

কচুয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

১০ মার্চ ২০২৬ বিকাল ০৩:১১:১১

কচুয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ আবু তাহের (৭০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ৯ মার্চ সোমবার কচুয়া থানাধীন কড়ইয়া এলাকা থেকে মাদক কারবারি মো. আবু তাহেরকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতার আবু তাহের কুমিল্লা জেলার কোতয়ালী থানার অরন্যপুর গ্রামের বাসিন্দা। এ সময় তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Ad

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মার্চ কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিনের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নং-১৬, তারিখ ৯ মার্চ ২০২৬।

গ্রেফতার আসামিকে ১০ মার্চ পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






শাকিল-রুপার জামিন আদেশ পিছিয়ে ১১ মে
শাকিল-রুপার জামিন আদেশ পিছিয়ে ১১ মে
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০৭:৫৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী
সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০১:৪৮





Follow Us