• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই আষাঢ় ১৪৩৩ রাত ১২:৩৩:০৭ (29-Jun-2026)
  • - ৩৩° সে:

উত্তরায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামী ওয়াসিম গ্রেফতার

১৯ অক্টোবর ২০২৪ সকাল ১১:৩০:২২

উত্তরায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামী ওয়াসিম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: জুলাইয়ে ছাত্র-জনতা হত্যা মামলায় ওয়াসিম নামের এক আসামীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতার ওয়াসিম ৪৭ নাম্বার ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি।

১৭ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর উত্তরার দক্ষিণখানের ফায়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, জুলাইয়ে ছাত্র-জনতার গণআন্দোলনে নিহতের পরিবারের এক মামলার আসামী ছিলেন ৪৭ নাম্বার ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি ওয়াসিম। ১৭ অক্টোবর বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল আড়াই ঘণ্টা অভিযান পরিচালনা করে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে শুক্রবার দক্ষিণখান থানায় হস্তান্তর করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
২৮ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:৩৪







Follow Us