• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ফাল্গুন ১৪৩২ রাত ০৩:৪৩:৪৩ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

দক্ষিণখানের দুই আওয়ামী লীগ নেতা বংশাল থেকে গ্রেফতার

২১ অক্টোবর ২০২৪ সকাল ১০:৩০:১৪

দক্ষিণখানের দুই আওয়ামী লীগ নেতা বংশাল থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশাল থানার রায় সাহেব বাজার এলাকা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী এজাহার নামীয় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন আশকোনা ইউনিট আওয়ামী লীগের সভাপতি সাত্তার ডিলার (৫৫) ও দক্ষিণখান আওয়ামী লীগের কার্যকরী সদস্য সুজন ডিলার (৪৬)।

Ad
Ad

জানা যায়, সাত্তার ডিলার ৭২ নং ও সুজন ডিলার ৭৩ নং বিমানবন্দর থানায় হত্যার চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামী।

Ad

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সকাল সাড়ে ১১টায় বিমানবন্দর থানার উত্তরা ১ নং সেক্টর ফখরুদ্দিন বিরানি হাউজের সামনের রাস্তায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। সেই আন্দোলনে ভিকটিম ছাত্র এনামুল হক যোগ দেন। আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতার উপর লাঠি চার্জ ও এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে মিছিলে থাকা ভিকটিম ছাত্র এনামুল হক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত এনামুল হককে উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
১০ মার্চ ২০২৬ রাত ০৮:৫৪:৩৫



পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬








Follow Us