• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:১৯:১৭ (19-Apr-2026)
  • - ৩৩° সে:

বাড়ল জ্বালানি তেলের দাম, রাজধানীর পাম্পে দীর্ঘ লাইন

১৯ এপ্রিল ২০২৬ দুপুর ০১:০৩:৫৩

বাড়ল জ্বালানি তেলের দাম, রাজধানীর পাম্পে দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরও কমেনি ভোক্তাদের ভোগান্তি। ১৯ এপ্রিল রোববার ভোর থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে দেখা গেছে দীর্ঘ লাইন।

উত্তরা, বাড্ডা, কমলাপুর, মুগদা, আসাদ গেট ও পরীবাগ এলাকার পাম্পগুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে। রেশনিং পদ্ধতিতে করা হচ্ছে তেল সরবরাহ।

Ad
Ad

ভুক্তভোগীদের অভিযোগ, অনেক ক্ষেত্রে রাত থেকে অপেক্ষা করেও প্রয়োজনীয় পরিমাণ তেল পাওয়া যাচ্ছে না। নির্ধারিত সীমার বেশি তেল না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন তারা।

Ad

এদিকে, সরকার সম্প্রতি বিশ্ববাজারে দাম বৃদ্ধির প্রভাব উল্লেখ করে নতুন করে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে। শনিবার রাত ১২টার পর থেকে কার্যকর হওয়া নতুন দরে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং অকটেন ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে মূল্যবৃদ্ধির পরও সরবরাহ পরিস্থিতির উন্নতি না হওয়ায় জনদুর্ভোগ আরও বেড়েছে বলে মনে করছেন ভোক্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





হলুদ চাষে আগ্রহ বাড়ছে ঝিনাইদহের কৃষকদের
হলুদ চাষে আগ্রহ বাড়ছে ঝিনাইদহের কৃষকদের
১৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১০:৩৭

ফতুল্লায় মরদেহ গোসল ঘরের উদ্বোধন
ফতুল্লায় মরদেহ গোসল ঘরের উদ্বোধন
১৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৫:৩১



ইন্দোনেশিয়ায় ৫.৮ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় ৫.৮ মাত্রার ভূমিকম্প
১৯ এপ্রিল ২০২৬ দুপুর ০২:০৫:৫৫



Follow Us