• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৪:৪২ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

ক্রিকেটার সাকিবকে দেখতে গিয়ে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট

৮ মে ২০২৪ সকাল ১১:০০:২৫

ক্রিকেটার সাকিবকে দেখতে গিয়ে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা চৌদ্দগ্রামে ক্রিকেটার সাকিব আল হাসানকে দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছে নিরব (১৪) নামে এক স্কুলছাত্র।

৭ মে মঙ্গলবার বিকেল ৩টার সময় চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে এ ঘটনা ঘটে। আহত কিশোর ধোড়করা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। আহত নিরব চৌদ্দগ্রামের কাগাইশ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, ধোড়করা বাজারের আবদুল মালেক টাওয়ারে একটি কসমেটিকস শো-রুম উদ্বোধন করতে ক্রিকেটার সাকিব আল হাসান হেলিকপ্টারে মঙ্গলবার চৌদ্দগ্রামে পৌঁছান। ক্রিকেটার সাকিব আল হাসান উদ্বোধনস্থলে আসার ঘণ্টাখানেক আগেই ধোড়করা বাজারে লোকজন ভিড় করেন। এ সময় আবদুল মালেক টাওয়ারের পল্লী বিদ্যুতের এলোমেলো তারের জঞ্জালে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হয় নিরব। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিরবের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

Ad

স্থানীয়রা নিরবকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। নিরব এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের শরীরের বেশকিছু অংশ পুড়ে গেছে। অন্যান্য উৎসুক জনতার মতোই সে-ও সাকিবকে দেখতে গিয়েছিল। সেখানে বিদ্যুতের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:৪০

লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি
লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৪৪






বকশীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:০৬


সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ
সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ
২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৯:২৫


Follow Us