• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:৫৫:৫২ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

১২ মার্চ ২০২৫ বিকাল ০৩:০৫:৫৪

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

১২ মার্চ বুধবার সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার মাওনা ইউনিয়ন এলাকা অবরোধ করে রাখেন।

শ্রমিকরা বলেন, ‘জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া আমাদের। বেতনের জন্য কয়েক দফা কর্মবিরতি পালন করেছি, তবু বেতন দিচ্ছে না। এক মাস বেতন না পেলেই চলা যায় না। তাহলে দুই মাস বেতন না পেলে কী করে আমাদের সংসার চলে।

শিউলি আক্তার নামের  শ্রমিক বলেন, ‘দুই মাস ধরে বেতন পাচ্ছি না। দেয়-দিচ্ছে করে তিন মাস চলছে। আমাদের সংসার কী করে চলে এটা কি মালিকপক্ষ একবার চিন্তা করে? দোকানি বাকি দেওয়া বন্ধ করেছে। বাড়ির মালিক বাসা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। আমরা শখে রাস্তায় আসছি না। পেটের দায়ে রাস্তায় আসছি।

এদিকে সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকে পড়া ট্রাকচালক আব্দুল গফুর মিয়া বলেন, ‘সকাল ৮টা থেকে পণ্যবাহী ট্রাক বন্ধ করে বসে আছি। রাস্তার দুপাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

খান টেক্স ফ্যাশন লিমিটেড কারখানার ব্যবস্থাপক মো. মাসুদ রানা বলেন, ‘বকেয়া বেতন পরিশোধের জন্য মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। মালিকপক্ষ যে তারিখ দিচ্ছে বেতন পরিশোধের, সে মতে আমিও শ্রমিকদের তারিখ দিচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। কিন্তু মালিক না আসা পর্যন্ত রাস্তা ছাড়বে না দাবি করছে শ্রমিকরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১০:৫১


শেখ হাসিনা ও রেহানার নামে আরও এক নতুন মামলা
শেখ হাসিনা ও রেহানার নামে আরও এক নতুন মামলা
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১:০৪





সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০০:২২

নতুন দায়িত্ব পেলেন এ্যানি
নতুন দায়িত্ব পেলেন এ্যানি
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:৩৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৫৫