• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে আশ্বিন ১৪৩৩ সকাল ০৮:৫২:৪২ (14-Oct-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোহী নিহত

২৬ আগস্ট ২০২৪ সকাল ০৮:৫০:১৫

সৈয়দপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোহী নিহত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনিস মন্ডল (৫৫) নামে এক আরোহী নিহত হয়েছেন। ২৪  আগস্ট শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

২৫ আগস্ট রোববার সকাল ১১টায় মন্ডলপাড়ায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। নিহত আনিস মন্ডলের বাড়ি পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের মছে হাজীপাড়া গ্রামে।

এলাকাবাসী জানায়, সৈয়দপুর পার্বতীপুর রোডে অবস্থিত স্থানীয় চৌমুহনী বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ওই সড়কে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন আরোহী আনিস মন্ডল।

পরে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে নেওয়ার পথেই তিনি মারা যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজও নতুন দামেই বিক্রি হবে স্বর্ণ
আজও নতুন দামেই বিক্রি হবে স্বর্ণ
১৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৮:৩৩

সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
১৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪২:৫৪