• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই বৈশাখ ১৪৩৩ রাত ০৯:১৯:২৪ (26-Apr-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে বাসের চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

১৫ জুলাই ২০২৪ সকাল ০৮:৩৩:৪৭

কালিয়াকৈরে বাসের চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরের সূত্রাপুর এলাকায় বাসের চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

১৪ জুলাই রোববার সকালে উপজেলার সূত্রাপুর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেপরোয়া গতিতে বাসটি চাপা দিলে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।

Ad
Ad

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আহত ব্যক্তিকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

Ad

মৃত ব্যক্তি হলেন, গাজীপুর জেলার বাসন থানার সামান্তপুর এলাকার আব্দুল হাকিম ছেলে জিহান ফরহাদ (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সূত্রাপুর এলাকায় রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেপরোয়া গতিতে মিনিবাসটি মোটরসাইকেলকে চাপা দিলে চালক জিহান ফরহাদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দিলে কোনাবাড়ী নাওজোড় হাইওয়ে থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

এ প্রসঙ্গে কোনাবাড়ী নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের  আবেদনের প্রেক্ষিতে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬
কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪১

সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু
সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৪৩


প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২০:১১

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন
সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪২:১৩

হারলেই জরিমানা, জিতলে নেই বোনাস লঙ্কানদের
হারলেই জরিমানা, জিতলে নেই বোনাস লঙ্কানদের
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৫৩


Follow Us