• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৩২:৩৮ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

জগন্নাথপুরে মাদক কারবারিসহ গ্রেফতার ৩

১৯ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৫১:৪০

জগন্নাথপুরে মাদক কারবারিসহ গ্রেফতার ৩

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ২ মাদক কারবারি ও পলাতক নারী আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন, জগন্নাথপুর পৌরসভার বাড়ী জগন্নাথপুরের মৃত. সোনাফর আলীর পুত্র কালা শাহ(৩১) ও মৃত. হারিছ উল্লাহর পুত্র লিটন মিয়া(৩৮)। এ সময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় মদ উদ্ধার করা হয়।

অপরদিকে সিআর ৫৭৩/২৩ (সদর) মামলার তালিকাভুক্ত আসামী জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর এলাকার দ্বীরা দেবের স্ত্রী বানী রানী দেবকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে যৌথ অভিযান, ৭ জনের সাজা

১৮ অক্টোবর শুক্রবার গ্রেফতারদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান আকন্দ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মাদককারবারি ২ জন ও তালিকাভুক্ত পলাতক মহিলাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







অবসরে বিমানবাহিনীর ৫ কর্মকর্তা
অবসরে বিমানবাহিনীর ৫ কর্মকর্তা
১২ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৫:০৪


দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
১২ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৭:২৬