• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:০৫:০০ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

বেতন পেয়ে বেক্সিমকোর শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

২২ নভেম্বর ২০২৪ সকাল ০৮:০৭:৫৪

বেতন পেয়ে বেক্সিমকোর শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি: টানা ৬ দিন আন্দোলন করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় বেতন পেলেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। বেতন পেয়ে রাত পৌনে আটটার দিকে অবরোধ প্রত্যাহার করেন তারা। এছাড়া জিরানী এলাকার হা-মীম গ্রুপের দ্যাটস ইট নিট লিমিটেড শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় তারাও দুপুরের পর সড়ক ছেড়ে দিয়েছেন।

অক্টোবরের বেতনের দাবিতে ষষ্ঠ দিনের মতো গাজীপুরের চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। সকাল ৯টা থেকে আন্দোলনকারী শ্রমিকরা গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকায় অবস্থান নেন।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুরের সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় ৪০ হাজার শ্রমিকের অক্টোবরের বেতন বাকি আছে।

বেতনের দাবিতে গত শনিবার থেকে শ্রমিকরা বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শ্রমিকদের মুঠোফোনে বেতনের টাকা পাঠায় কর্তৃপক্ষ। বেতনের টাকা পেয়ে রাত পৌনে আটটার দিকে শ্রমিকেরা সড়ক থেকে তাদের অবরোধ প্রত্যাহার করেন। শ্রমিকেরা সরে গেলে চন্দ্রা-নবীনগর সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।

এদিকে ১২ দফা দাবিতে জিরানী এলাকার ওই পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কারখানার মালিকপক্ষ, শ্রমিক, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা কারখানার ভেতরে দুপুর সাড়ে ১২টার দিকে বৈঠক করেন। বৈঠকে শ্রমিকদের সব দাবি মেনে নিলে তারাও দুপুরের পর সড়ক থেকে সরে যান।

গাজীপুর শিল্পাঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, সন্ধ্যার পর থেকে শ্রমিকদের বেতন দেওয়া শুরু হয়। বেতন পাওয়ার পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভক্তদের হৃদয়ে আজও অমলিন সালমান শাহ
ভক্তদের হৃদয়ে আজও অমলিন সালমান শাহ
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৯:৪৪

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১০:০৩



বাড়ল সোনার দাম
বাড়ল সোনার দাম
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৩:০৮

এলএলবি পরীক্ষার ফি কমাল জাতীয় বিশ্ববিদ্যালয়
এলএলবি পরীক্ষার ফি কমাল জাতীয় বিশ্ববিদ্যালয়
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৮:৫৩

ক্যামেরার আওতায় আসছে পর্যটন শহর রাঙামাটি
ক্যামেরার আওতায় আসছে পর্যটন শহর রাঙামাটি
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২২:৫৫