• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৯:১৩ (08-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

৯ জুন ২০২৪ দুপুর ১২:৪৩:০৯

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

Ad

আজ ৯ জুন রোববার সকাল ৮টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের মিরপুর গ্রামে বাংলাদেশ-ভারত সীমান্ত পিলার ২০৬৫ (৮এস) নম্বরের কাছে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত আনোয়ার হোসেন বাকশিমুল ইউনিয়নের মীরপুর গ্রামের চারু মিয়ার (মৃত) ছেলে। বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আবুল কাশেম বলেন, নিহতের মরদেহ কাঁটাতার সংলগ্ন এলাকায় রয়েছে। এই মুহূর্তে ভারতীয় বিএসএফের তত্ত্বাবধানে আছে।

কুমিল্লা ১০ ব্যাটালিয়ন বিজিবি (সেক্টর কমান্ডার) কর্নেল মোহম্মদ শরিফুল ইসলাম মিরাজ বলেন, ফোর্স নিয়ে ঘটনাস্থলে বিজিবি অবস্থান করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বেনাপোল বন্দরে মাদকসহ আটক-১
বেনাপোল বন্দরে মাদকসহ আটক-১
৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১০:৫৬



নিয়ামতপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
নিয়ামতপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৫:০১





Follow Us