• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:০৬:২১ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে তিন বাসে আগুন

২৪ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:০৪:৫৮

রাজধানীতে তিন বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: আজ ২৪ ডিসেম্বর রোববার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। এতে সমর্থন দিয়েছে জামায়াত ও সমমনা দলগুলো।

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচি শুরু হওয়ার আগের সন্ধ্যায় রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গুলিস্তানে রজনীগন্ধা পরিবহন, কলাবাগানে শিকড় পরিবহন ও মিরপুর-১৩ নম্বরে ট্রাস্ট পরিবহনের বাসে অগ্নিসংযোগ করা হয়।

২৩ ডিসেম্বর শনিবার রাত সোয়া ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সময়ে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

রাত সোয়া ৯টার দিকে গুলিস্তান টোলপ্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৯টা ২৭ মিনিটে আগুন নির্বাপণ করে। তবে বাসে অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাত ৯টা ১৫ মিনিটে সদর দপ্তরে খবর আসে রাজধানীর গুলিস্তান টোলপ্লাজার পাশে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

রাজধানীর কলাবাগানে শিকড় পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

রাত সাড়ে ১১টার দিকে মিরপুর ১৩ নম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকের সামনে ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ১১টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১০:৫১


শেখ হাসিনা ও রেহানার নামে আরও এক নতুন মামলা
শেখ হাসিনা ও রেহানার নামে আরও এক নতুন মামলা
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১:০৪





সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০০:২২

নতুন দায়িত্ব পেলেন এ্যানি
নতুন দায়িত্ব পেলেন এ্যানি
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:৩৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৫৫