• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:১৯:৩১ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে শহিদ আরিফের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

২২ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:৪৯:১২

পঞ্চগড়ে শহিদ আরিফের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড়ে শহিদ আরিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর রোববার দুপুরে শহিদ আরিফুর রহমান স্মৃতি পরিষদের ব্যানারে শহরের শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শহিদ আরিফুর রহমানের বাবা ফরমান আলী, বোন ফরিদা ইয়াসমিন, শহিদ আরিফুর রহমান স্মৃতি পরিষদের সদস্য রায়হান শরীফ, অ্যাড. আব্দুল্লাহ আল মতি, আশিকুর রহমান রনি, লিমা বেগম প্রমুখ।

Ad
Ad

এসময় বক্তারা বলেন, ২০২৩ সালের ৩ মার্চ বিকেলে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসা বন্ধ ও তাদের অমুসলিম ঘোষণার দাবিতে তৌহিদি জনতার ব্যানারে সংগঠিত সমাবেশে সাধারণ মানুষের উপর নির্বিচারে পুলিশ-বিজিবি হামলা করে। এসময় বিজিবির সদস্যরা শহরের ডোকরোপাড়া আবাসিক এলাকাতেও হামলা করে। তারা আরিফের উপর গুলি বর্ষণ করলে গুলি আরিফের মাথায় লাগে। পরে তাকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিক্যালে নেয়ার পথে মৃত্যু বরণ করেন। কিন্তু দুঃখের বিষয় সে সময় পুলিশ, প্রশাসনসহ অনেকেই আরিফের গরীব পরিবারের প্রতি হাত বাড়িয়ে দিতে চাইলেও কেউ এগিয়ে আসেননি। পরে পুলিশ তাকে শিবির ট্যাগ দিয়ে নোংরামি ছড়ায়।

Ad

বক্তারা, শহিদ আরিফুর রহমানের হত্যার ঘটনায় দায়ের করা মামলাটি আবারো সচল, নিরপেক্ষ তদন্ত ও ট্রাইবুনাল গঠন করে দ্রুত বিচারসহ পরিবারটির ক্ষতিপূরণ দাবি করেন। সেই সাথে এ ঘটনায় নিরীহ মুসলমানদের উপর দায়ের করা সকল মিথ্যা-হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবি করেন। দ্রুত সময়ে দাবি না মানা হলে অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

পরে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যায়। এ বিষয়ে তারা জেলা প্রশাসকের মাধ্যমে ধর্ম উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






তারেক রহমানকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন
তারেক রহমানকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন
২৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৪:২০






Follow Us