• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৪৬:২৭ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি দোলন, সম্পাদক তালহা

২০ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৩:৫৭

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি দোলন, সম্পাদক তালহা

ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের প্রতিবেদক দেলাওয়ার হোসাইন দোলন। সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক মেহেদী হাসান তালহা।

দেলাওয়ার হোসাইন দোলন ঢাকা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী এবং মেহেদী হাসান তালহা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।

২০ ডিসেম্বর শুক্রবার ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস) নির্বাচন বাস্তবায়নে গঠিত কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। যেখানে বলা হয়- এর আগে ঢাকসাস-এর নিজস্ব অফিসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন

কুয়েটে ৫ শিক্ষকসহ ৭জন বরখাস্ত

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সহ-সম্পাদক নাজমুল হাসান। এছাড়াও অর্থ সম্পাদক হয়েছেন এসএ ভিটির প্রতিবেদক রহমতউল্লাহ, দপ্তর সম্পাদক বিবার্তা ২৪-এর শাখাওয়াত আল হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এখন টেলিভিশনের প্রতিবেদক ওমর ফারুক।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা ক্যাম্পাস প্রতিবেদক মো. ফয়সাল আহমেদ, প্রজন্ম নিউজ ২৪-এর ক্যাম্পাস প্রতিবেদক জিসান আহমেদ, নাগরিক টিভির ক্যাম্পাস প্রতিবেদক মাহফুজুর রহমান।

নির্বাচনে প্রধান কমিশনার ছিলেন ঢাকা কলেজ সাংবাদিক সসিতির সাবেক সভাপতি ও দৈনিক সমকালের প্রতিবেদক তবিবুর রহমান। এছাড়া নির্বাচন কমিশনার ছিলেন ঢাকসাস-এর সাবেক সাধারণ সম্পাদক ও এখন টেলিভিশনের প্রতিবেদক হাসিব বিল্লাহ, সাবেক ঢাকসাস সভাপতি ও দৈনিক কালবেলার প্রতিবেদক মাহমুদুল হাসান, সাবেক সভাপতি ও আরটিভির প্রতিবেদক বিল্লাল হোসাইন সাগর।

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও বাঁচানো গেল না রাবির ছাত্রী চেসি ত্রিপুরাকে

উল্লেখ্য, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি ১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২