• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০৩:০৪:৪৫ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের উপচে পড়া ভিড়!

৬ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৫৯

বকশীগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের উপচে পড়া ভিড়!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় কারণে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক তেল সরবরাহ ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এরই প্রভাবে সম্ভাব্য মূল্যবৃদ্ধির আশঙ্কায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিভিন্ন ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড় লক্ষ্য করা গেছে।

৬ মার্চ শুক্রবার সকাল থেকে বকশীগঞ্জ পৌর এলাকার মেসার্স পরেশ চন্দ্র শাহা ফিলিং স্টেশনসহ কয়েকটি জ্বালানি তেল বিক্রয় কেন্দ্র গুলোতে মোটরসাইকেল, প্রাইভেটকার, অটোরিকশা ও পণ্যবাহী যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জানা যায়, ইরান, ইসরাইল-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে  ইরান কর্তৃক হরমুজ প্রনালী বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিকভাবে জ্বালানি তেল সর্বরাহের বিঘ্ন ঘটছে। তাই সাধারণ কৃষক সহ মোটরসাইকেল চালক, খুচরা জ্বালানি তেল ব্যবসায়ীরাসহ অনেকেই নির্ধারিত প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ করছেন বলে জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা।

স্থানীয় এক মোটরসাইকেল চালক বলেন, খবর শুনছি তেলের দাম হঠাৎ বাড়তে পারে। তাই আগে থেকেই ট্যাংক ফুল করে রাখছি।

আরেক পরিবহন শ্রমিক জাহিদুল ইসলাম জানান, যদি দাম বেড়ে যায়, তাহলে ভাড়ার ওপর চাপ পড়বে। তাই এখন যতটা সম্ভব তেল নিয়ে রাখছি।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত

বকশীগঞ্জ মেসার্স পরেশ চন্দ্র শাহা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানান, সরকারিভাবে এখনো দাম বাড়ার কোনো ঘোষণা নেই। আমাদের কাছে পর্যাপ্ত মজুত আছে। তবে গুজব ছড়িয়ে পড়ায় হঠাৎ গ্রাহক চাপ বেড়েছে। তিনি আরও বলেন, গত দুইদিন থেকে সাধারণ দিনের তুলনায় প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ বেশি বিক্রি হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬