• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:০০:৩৬ (10-Dec-2025)
  • - ৩৩° সে:

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ

৮ আগস্ট ২০২৪ দুপুর ০১:৪১:৪৩

সংবাদ ছবি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

Ad

৭ আগস্ট বুধবার রাতে উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের সিদ্ধান্তের কথা জানানো হয়।

Ad
Ad

এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে ৭ আগস্ট বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী ব্যক্তিবর্গের এক জরুরি বৈঠকের সুপারিশের ভিত্তিতে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, গত ৬ আগস্ট মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ ৭ দফা দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে সব ধরনের দলীয় শিক্ষক ও ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা এবং অবিলম্বে আইন প্রণয়ন করে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান শিক্ষার্থীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
টাঙ্গাইলের ঘাটাইলে হানাদার মুক্ত দিবস পালিত
১০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:২৮:৩০

সংবাদ ছবি
সেনবাগে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সেমিনার
১০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:০৮:২৭


সংবাদ ছবি
আমি নির্বাচন করবো : আসিফ মাহমুদ
১০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৫২:৫৬

সংবাদ ছবি
বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা
১০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৪৪:১০





Follow Us