• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:১৪:৫৫ (01-May-2026)
  • - ৩৩° সে:

সিলেটে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

২১ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:১৪:৩০

সিলেটে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ৫ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতার আসামি শিবুল (৩০) উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের পশ্চিম ফুলসাইন্দ গ্রামের আব্দালের ছেলে।

Ad

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি দুপুর ১ টার দিকে ৫ বছরের ওই শিশুকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে আসামি শিবুল। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









পদক পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য
পদক পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য
১ মে ২০২৬ দুপুর ০২:৫৮:৪৮



Follow Us