• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে আশ্বিন ১৪৩৩ রাত ০১:৩৪:২৩ (14-Oct-2026)
  • - ৩৩° সে:

বাড়তি নিরাপত্তায় গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

১৩ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:৪৩:৪৪

বাড়তি নিরাপত্তায় গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: নির্বাচনে অনিয়মের অভিযোগে বন্ধ হওয়া ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাড়তি নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে।

১৩ জানুয়ারি শনিবার সকাল থেকে ওই কেন্দ্রে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন কেন্দ্রের ভোটাররা। এদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

বন্ধ হওয়া আসনটিতে ৯২টি কেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী নিলুফার আনজুম পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৯৮৫। ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার সংখ্যা ৩ হাজার ৩২টি। এজন্য ওই কেন্দ্রে ভোটগ্রহণের পর ফলাফল ঘোষণা করা হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুল করিম বলেন, কেন্দ্রের নিরাপত্তার জন্য ১২টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খবাহিনী রয়েছে।

এর আগে, ৭ জানুয়ারি রোববার নির্বাচনের দিন ভোটগ্রহণ চলাকালে ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুর্বৃত্তরা ব্যালটবাক্স ছিনতাই করলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়।

প্রসঙ্গত, এই আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী নিলুফার আনজুম ও দলের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। তাদের মধ্যে নিলুফার গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সোমনাথ সাহা সাধারণ সম্পাদক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৯:২১:৫৮

৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:৩২:৩৬

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৬:২৮


স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৭:৪৯

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:০৯

সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০২

জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:১৩