• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই বৈশাখ ১৪৩৩ সকাল ১০:৩৮:২৬ (21-Apr-2026)
  • - ৩৩° সে:

খুলনায় সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

২৫ জুন ২০২৪ বিকাল ০৩:৫০:২৩

খুলনায় সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি: খুলনায় সন্ত্রাসীদের গুলিতে আরিফ হোসেন নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। নিহত আরিফ খুলনার দিঘোলিয়া উপজেলার যোগিপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে।

২৪ জুন সোমবার দিবাগত রাতে খুলনা মহানগরীর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সন্নিকটে এ ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয়রা জানায়, রাত সোয়া ১১টার দিকে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার কুয়েট পকেট গেটের সামনে সন্ত্রাসীরা আরিফ হোসেনকে এলোপাথাড়ি গুলি করে দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।

Ad

এ সময় সন্ত্রাসীদের ছোড়াগুলি তার কানের পাশে ও বুকের বাম সাইডে বিদ্ধ হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
২১ এপ্রিল ২০২৬ সকাল ১০:১২:১৭


টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
২১ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪২:৫৮


বদলগাছীতে গাঁজাসহ নারী আটক
বদলগাছীতে গাঁজাসহ নারী আটক
২১ এপ্রিল ২০২৬ সকাল ০৯:১৫:১১





Follow Us