• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৪০:৫৪ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

পলাশে ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

৫ মে ২০২৪ বিকাল ০৪:৫০:৫১

পলাশে ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: জাতীয় ধান গবেষণার উৎপাদিত পুষ্টিগুণ ও মানবদেহের উপকারী জিংক সমৃদ্ধ নতুন জাতের ব্রি ১০২ ধানের গুনাগুন বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করতে ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ৫ মে রোববার সকালে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকার চর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গাজীপুরের ধান গবেষণা কেন্দ্রের পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন।

পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন গাজীপুর ধান গবেষণা কেন্দ্রের সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. হাবিবুর রহমান মুকুল।  

আরও পড়ুন

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিল

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাফর মোহাম্মদ সালেহ উদ্দিন, শারমিন আক্তারসহ মাঠ পর্যায়ের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কয়েক শতাধিক কৃষক।

এ সময় অতিথিরা বলেন, ধান গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত ব্রি ১০২ জাতের ধান খুবই পুষ্টি সমৃদ্ধ এবং মানবদেহের উপকারী জিংক সমৃদ্ধ। যা শিশু ও মানুষের শরীরের বিভিন্ন পুষ্টি ও জিংকের ঘাটতি পূরণ করতে সহায়তা করে। এ জাতের ধান অন্যান্য ধানের থেকে ফলনে বেশি ফলে এবং বাতাসে সহজেই নুয়ে পড়ে না, যার ফলে জমিতে ধানের ফলনে কৃষকরা লাভবান হয়। এজন্যই এই জাতের ধান রোপণের জন্য কৃষকদের সচেতনতা করতে মাঠ দিবসের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। আলোচনা সভা শেষে স্থানীয় কৃষক আব্দুল হাকিম মিয়ার জমিতে রোপণ করা ব্রি ১০২ জাতের ধান কর্তন করে পরিমাপ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২