• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ১০:৫০:২৯ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ফতুল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

২১ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৩৯:২৬

ফতুল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় আহমেদ সিয়াম (১৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Ad

২০ ডিসেম্বর শুক্রবার রাত ১০টায় ফতুল্লার শিহাচর তক্কারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ফতুল্লার পিলকুনী এলাকার পাঁচতলা বরিশাল টাওয়ার সংলগ্ন আব্দুল হালিম মিয়ার ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানান, সিয়াম স্থানীয় ছাত্রলীগ নেতা শরিফ হোসেন শামীমের সাথে ছাত্রলীগের বিভিন্ন সভা-সমাবেশ করতেন। তবে ছাত্রলীগে সিয়ামের কোনো পদ-পদবী ছিল না।

এদিকে হত্যাকাণ্ডের বিচার চেয়ে শরিফ হোসেন শামীম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

নিহতের মা কাঞ্চন বেগম জানান, দুই মাস অসুস্থ ছিল সিয়াম। সুস্থ হওয়ার ১৫ দিন পর সিয়াম একটি হোসিয়ারি কারখানায় কাজে যোগ দেয়। শুক্রবার রাত ১০টার দিকে কয়েকজন ছেলে বাসায় এসে জানায়, সিয়ামকে সন্ত্রাসীরা কুপিয়েছে। খবর পেয়ে খানপুর হাসপাতালে গিয়ে সিয়ামের মৃতদেহ পেয়েছি। হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সিয়ামের ডান পাশের উরুতে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২

কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৭:১৫


Follow Us