• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৪২:০০ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে ৮ জেলেকে ১৫ দিনের কারাদণ্ড

২৩ অক্টোবর ২০২৪ সকাল ০৮:১১:০৮

টাঙ্গাইলে ৮ জেলেকে ১৫ দিনের কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় টাঙ্গাইলে ৮ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২২ অক্টোবর মঙ্গলবার বিকেলে সদর উপজেলায় যমুনা নদীতে ইলিশ মাছ সংরক্ষণ অভিযানে ৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কিরাতখোল গ্রামের আবুল শেখের ছেলে মোতালেব, একই উপজেলার দেলুয়া গ্রামের গফুর শেখের ছেলে আবু হাসান, আবু সামার ছেলে আবু হানিফ, বারেক মোল্লার ছেলে মামুন মোল্লা, নজরুলের ছেলে মনিরুল, মান্নানের ছেলে রফিক, আরিফ ও এলাহি আকন্দের ছেলে শহিদ। তাদের উভয়কে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন আদালত।

টাঙ্গাইলের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী জানান, আটক জেলেদের জালের দৈর্ঘ্য প্রায় ১০ হাজার মিটার। যার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়াও  ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ বিষয়ে টাঙ্গাইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম জানান, জেলার  সদর উপজেলায় কাকুয়া, কাতুলী ও হুগড়া  ইউনিয়নের যমুনা নদী এলাকায় ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট জাল ও  ইলিশ মাছসহ ৮ জন জেলেকে আটক কর তাদের প্রত্যেকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশ  সদস্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০