• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৩:০৪ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুজনের কারাদণ্ড

১২ অক্টোবর ২০২৪ সকাল ১০:০৭:৩৫

কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুজনের কারাদণ্ড

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কুতুবদিয়ায় ডাকাত সন্দেহে জাটকা ইলিশসহ দুই জেলেকে আটক করেছে নৌবাহিনী। ১১ অক্টোবর শুক্রবার বিকেলে দ্বীপের বড়ঘোপ জেটিঘাটে উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মদ সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে কারাদণ্ড দেয়।

আটক জেলেরা হলেন- উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তবলরচর এলাকার মো. ইয়াছিনের পুত্র আব্দুর রহিম রকি (৪০) ও তার ছোট ভাই মোহাম্মদ দিলদার (২২)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় বড়ঘোপ জেটিঘাটে লেফটেন্যান্ট হামিদ হোসেন আদনানের নেতৃত্বে নৌবাহিনীর টহল দল একটি মাছ ধরার নৌকায় ডাকাত সন্দেহে তল্লাশি চালিয়ে। অভিযানে জাটকা ইলিশসহ আব্দুর রহিম রকি ও মোহাম্মদ দিলদারকে আটক করে।

আরও পড়ুন

জামালপুরে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

পরে, উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা সাদাত হোসেনের নেতৃত্বে নৌকায় জাটকা ইলিশ পাওয়ার অপরাধে বড়ঘোপ জেটিঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করে ১৫ দিনের জন্য ওই দুজনকে জেল হাজতে পাঠানোর  নির্দেশ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪ দিন সারাদেশে গ্যাসের সরবরাহ কম থাকবে
৪ দিন সারাদেশে গ্যাসের সরবরাহ কম থাকবে
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৪২





ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৫:৩৯



জরিমানার কবলে শ্রীলংকা
জরিমানার কবলে শ্রীলংকা
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০:৫৭