• ঢাকা
  • |
  • রবিবার ৩রা কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:২১:৩৯ (18-Oct-2026)
  • - ৩৩° সে:

বরিশালে শব্দ দূষণের বিরুদ্ধে কর্মশালা ও আলোচনা সভা

১২ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৩৬:২০

বরিশালে শব্দ দূষণের বিরুদ্ধে কর্মশালা ও আলোচনা সভা

বরিশাল প্রতিনিধি: ‘চলো যাই যুদ্ধে-শব্দ দূষণের বিরুদ্ধে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শব্দ দূষণের বিরুদ্ধে কর্মশালা ও আলোচনা সভা করেছে বরিশালের পরিবেশ অধিদপ্তর।

১২ ডিসেম্বর  বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বরিশালের সরকারি বিএম কলেজের শিক্ষক মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে জনসচেতনতামূলক এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর শেখ মোহাম্মদ তাজুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজের নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার মিজানুর রহমান, বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সরকারি পরিচালক শেখ মেহেদী কামাল, বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লুৎফর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে শব্দ দূষণ একটি মারাত্মক ব্যাধি। এ ব্যাধি নিয়ে জনগণের সচেতনতার অভাবে শব্দ দূষণ দিন দিন বেড়েই চলেছে। আর এতে করে সাধারণ মানুষ দিনে দিনে তাদের শ্রবণ শক্তি হারাচ্ছেন। এ বিষয়ে  শিক্ষার্থীদের সোচ্চার হতে আহ্বান জানান। দেশের জনগণ ও পরিবারের সদস্যদের শব্দ দূষণের বিষয়ে সচেতন হতে আহ্বান জানান বক্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৪০



সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৪:১৬




সোমবার সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ
সোমবার সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৭:৩৬