• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:১৫:০৯ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদী গ্রেফতার

২২ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:০৫:৫৪

চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদী ফেনী থেকে গ্রেফতার হয়েছেন।

২০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যার দিকে একটি প্রাইভেট গাড়ি যোগে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে ফেনীর মহিপাল এলাকা থেকে র‍্যাবের একটি দল তাকে গ্রেফতার করেন। এরপর তাকে রাতেই কক্সবাজার নিয়ে আসার পর শনিবার দুপুরে সাঈদীকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরি জানান, র‍্যাব তাকে গ্রেফতারের পর চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

‘আমার জীবন সার্থক’, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বললেন বাদাম বিক্রেতা রাজু

পুলিশ পরিদর্শক (তদন্ত) আরও জানান, এসব মামলায় সাঈদী এজাহারনামীয় আসামি এবং ৫ আগস্ট পরবর্তীতে মামলাগুলো হয়। তন্মধ্যে হত্যা মামলা, হত্যা চেষ্টাসহ হামলা-লুটপাট ও বিশেষ ক্ষমতা আইনে রুজু হয় অপর একটি মামলা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হাম উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০৩:৫৮

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০২:২৩



মাগুরায় মদপানে ২ যুবকের মৃত্যু
মাগুরায় মদপানে ২ যুবকের মৃত্যু
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৯:৫২


এবার ফোনকল এলেই জানা যাবে নাম ও নম্বর
এবার ফোনকল এলেই জানা যাবে নাম ও নম্বর
২৩ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৪:৩২