ক্ষেতলালে স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের সাঁতার গুচ্ছগ্রামের আশুরা (৩৫) নামে এক নারীর মরদেহ পাশের ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।১০ এপ্রিল শুক্রবার রাতে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠায়।নিহত আশুরা একই গ্রামের বাসিন্দা এবং মো. মোফাজ্জল ওরফে মফের ছেলে বাবলুর তালাকপ্রাপ্ত স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বাবলু আশুরাকে নিয়ে দিনভর ঘোরাঘুরি করেন। পরে সন্ধ্যায় বাড়ির পাশের ধানক্ষেতে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।পুলিশ আরও জানায়, এ ঘটনায় বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ। আনইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।