• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩৫:৫০ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

ডুমুরিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক

১ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৪১:১৪

ডুমুরিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক

ডুমুরিয়া-পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা ও মরদেহ গুম করার দায়ে স্বামী ইব্রাহিম মোল্যাকে (৪৫) আটক করেছে থানা পুলিশ।

৩১ জানুয়ারি শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার খরসংগ গ্রামে এ ঘটনা ঘটে। আসামির বাড়ির টয়লেটের সেফটি ট্যাংকি থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। থানায় ইব্রাহিমের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ড হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার রুদাঘরা ইউনিয়নের খরসংগ গ্রামের ইব্রাহিম মোল্যা তার স্ত্রী নাসিমা বেগম ওরফে ফন্টুকে (৪০) ঘাড়ে সাবল দিয়ে আঘাত করে হত্যা করেন। এরপর মরদেহ গুম করতে সে স্ত্রীর ঘাড় ও মুখ গামছা দিয়ে বেঁধে তাদের টয়লেটের সেফটি ট্যাংকির ভিতর ফেলে দেন। ঘটনার সময় বাড়িতে আর কেউ ছিল না। ইব্রাহিমের ছেলে বাপ্পি মোল্যা (১৭) খুলনার একটি মাদ্রাসায় লেখাপড়া করে এবং মেয়ে খাদিজা আক্তারের (২২) বিয়ে হয়ে গেছে। তিনি শ্বশুর বাড়িতে থাকেন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, খবর পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থল গিয়ে নাসিমার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে। আলামত হিসেবে হত্যা কাজে ব্যবহৃত সাবল, গামছা ও ওড়না জব্দ করে পুলিশ। এদিকে স্ত্রীকে খুন করে পালিয়ে থাকা স্বামী ইব্রাহিমকে শনিবার সকালে পুলিশ তেরোখাদা থানা এলাকা থেকে আটক করেছে। নাসিমার ভাই রুদাঘরা গ্রামের শহিদুল গোলদার বাদী হয়ে ডুমুরিয়া থানায় ইব্রাহিম মোল্যাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা জানান, পারিবারিক কলহের জেরে ইব্রাহিম তার স্ত্রী নাসিমা বেগমকে কুপিয়ে হত্যা করেছেন। এরপর স্ত্রীর মরদেহ গুম করার জন্য টয়লেটের সেফটি ট্যাংকির ভিতরে রাখেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে হত্যার সত্যতা স্বীকার করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২