• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৩:০৮ (31-Aug-2026)
  • - ৩৩° সে:
নরওয়ের রাজার মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করলেন স্থানীয় সরকার মন্ত্রী

নরওয়ের রাজার মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করলেন স্থানীয় সরকার মন্ত্রী

ডেস্ক রিপোর্ট: নরওয়ের মহামান্য রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে বাংলাদেশের পক্ষে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।এ উপলক্ষে ৩১ আগস্ট সোমবার ঢাকাস্থ নরওয়ের দূতাবাসে খোলা শোকবইয়ে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।নরওয়ের মহামান্য রাজা পঞ্চম হারাল্ড গত ২৮ আগস্ট ২০২৬ তারিখ মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপনের জন্য ঢাকাস্থ নরওয়ের দূতাবাস শোকবই স্বাক্ষরের ব্যবস্থা গ্রহণ করে।স্থানীয় সরকার মন্ত্রী শোকবইয়ে স্বাক্ষর করে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নরওয়ের রাজপরিবার, সরকার এবং জনগণের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।এ সময় বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন উপস্থিত ছিলেন।