• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:৪৫:১৮ (13-Jul-2026)
  • - ৩৩° সে:

কাতারের সাবেক আমিরের মৃত্যু, শোক বইয়ে স্থানীয় সরকার মন্ত্রীর স্বাক্ষর

১৩ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪৬:১৫

কাতারের সাবেক আমিরের মৃত্যু, শোক বইয়ে স্থানীয় সরকার মন্ত্রীর স্বাক্ষর

ডেস্ক রিপোর্ট: কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর মৃত্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাতার দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৩ জুলাই সোমবার গুলশানস্থ কাতার দূতাবাসে খোলা শোক বইয়ে এ স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ এবং বিএনপির পক্ষ থেকে শোকবার্তায় মন্ত্রী শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।  কাতার সরকার, রাজপরিবার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করেন।

মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ কাতারে সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ, আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে।

তিনি আরও জানান, শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ সরকার বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে। এছাড়া, কাতারের মহামান্য আমির, রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দোহা সফর করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






নারায়ণগঞ্জে লুট হওয়া শটগান উদ্ধার
নারায়ণগঞ্জে লুট হওয়া শটগান উদ্ধার
১৩ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪২:১৭





Follow Us