• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:৪৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মধুপুরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

৬ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৫২:৫২

মধুপুরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় গরীব ও দুস্থদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

৬ নভেম্বর বৃহস্পতিবার মধুপুর উপজেলার কাকরাইদ বিএডিসি কৃষি বীজ উৎপাদন খামারের প্রশিক্ষণ কেন্দ্রে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে এবং এর অধিনস্থ ৯৮ সংমিশ্রিত ব্রিগেডের তত্ত্বাবধানে ৩৭ এডি রেজিমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এতে এলাকার দুস্থ নারী-পুরুষ চক্ষু রোগীরা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এই মেডিকেল ক্যাম্পে মোট দেড় শতাধিক গরীব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এছাড়া অনেক রোগীকে তাদের প্রয়োজন অনুযায়ী চশমাও দেওয়া হয়েছে।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ১৯ পদাতিক ডিভিশন এ অঞ্চলের গরিব ও দুস্থ জনসাধারণের পাশে দাঁড়ানোসহ জনগণের সার্বিক কল্যাণে সক্রিয় ভূমিকা রাখছে।

সেবা গ্রহণকারী ৫০ বছর বয়সি রওশন আরা বেগম জানান, ‘আমি এর আগে ময়মনসিংহে আমার একটি চোখ দেখিয়েছিলাম, আজ এখানে আর্মির ডাক্তার দেখালাম। আমার মনে হয় তাদের চেয়ে এখানকার চিকিৎসা ভালো লাগছে।’

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

কাকরাইদ গ্রামের শান্তি বেগম (৫০) জানান, তিনি কাছে কম দেখা, চোখ চুলকানো এবং পানি পড়ার সমস্যা নিয়ে এসেছেন। বিনামূল্যে ডাক্তার দেখাতে পেরে তিনি অত্যন্ত খুশি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০