• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:২২:৫০ (29-Jun-2026)
  • - ৩৩° সে:
চাঁদপুরে সিঁধ কেটে ডাকাতির সময় বৃদ্ধাকে হত্যা

চাঁদপুরে সিঁধ কেটে ডাকাতির সময় বৃদ্ধাকে হত্যা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় সিঁধ কেটে ডাকাতির সময় ফাতেমা বেগম (৬৫) এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।২৮ জুন রোববার দিবাগত গভীর রাতে উপজেলার বেরকোটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম মৃত সাদেক উল্যাহ মিয়াজির স্ত্রী।পরিবারের অভিযোগ, গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির দেয়ালে সিঁধ কেটে ঘরে ঢোকে। ঘুমন্ত অবস্থায় ফাতেমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এরপর ঘর থেকে মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় তারা।স্বজনদের ধারণা, ডাকাতরা পরিচিত হওয়ায় ফাতেমা বেগম তাদের চিনে ফেলেছিলেন। তাই পরিচয় গোপন রাখতে তাকে হত্যা করা হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।পুলিশের জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।