• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০০:০৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

জেলা প্রশাসক ফুটবল গোল্ডকাপে ধামরাইকে হারিয়ে চ্যাম্পিয়ন সাভার

১৯ জুলাই ২০২৩ সকাল ০৮:৫৩:২০

জেলা প্রশাসক ফুটবল গোল্ডকাপে ধামরাইকে হারিয়ে চ্যাম্পিয়ন সাভার

সাভার প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই মঙ্গলবার বিকেলে ঢাকা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সাভার উপজেলা বনাম ধামরাই উপজেলার ফাইনান খেলাটি গণ বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করেন বাংলাদেশ সরকারের ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন; গণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহমেদ ভূইয়া প্রমুখ।

ফাইনাল খেলায় ধামরাই উপজেলাকে ১-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে ১৫তম আসরে ১২তম শিরোপা জিতলো সাভার উপজেলা। খেলায় ২ দলেই দেশীয় খেলোয়াড় থাকায় বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। খেলাটির পৃষ্ঠপোষকতায় ছিলো শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০