• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:২৭:২২ (22-Apr-2026)
  • - ৩৩° সে:
লংগদুতে অসহায় পরিবারদের মাঝে ঢেউটিন বিতরণ

লংগদুতে অসহায় পরিবারদের মাঝে ঢেউটিন বিতরণ

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে লংগদু জোন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অসহায় ও দরিদ্র পরিবারের বসতঘর নির্মাণে সহায়তা হিসেবে ঢেউটিন বিতরণ করা হয়েছে।২২ এপ্রিল বুধবার লংগদু জোন সদরে আয়োজিত এক সম্প্রীতি ও উন্নয়নমূলক অনুষ্ঠানে লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদের পক্ষ হতে মেজর শাহরিয়ার এবং মেজর শাহীন ৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন।অনুষ্ঠানে সুবিধাভোগীরা বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোনের এই মানবিক সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।লংগদু জোন সূত্র জানায়, ভবিষ্যতেও এলাকার সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।