• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৪:৫৩ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

লংগদুতে অসহায় পরিবারদের মাঝে ঢেউটিন বিতরণ

২২ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৫৪:৪১

লংগদুতে অসহায় পরিবারদের মাঝে ঢেউটিন বিতরণ

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে লংগদু জোন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অসহায় ও দরিদ্র পরিবারের বসতঘর নির্মাণে সহায়তা হিসেবে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

২২ এপ্রিল বুধবার লংগদু জোন সদরে আয়োজিত এক সম্প্রীতি ও উন্নয়নমূলক অনুষ্ঠানে লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদের পক্ষ হতে মেজর শাহরিয়ার এবং মেজর শাহীন ৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন।

অনুষ্ঠানে সুবিধাভোগীরা বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোনের এই মানবিক সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

লংগদু জোন সূত্র জানায়, ভবিষ্যতেও এলাকার সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭