• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ সকাল ০৮:৩৪:২৭ (16-Sep-2026)
  • - ৩৩° সে:
গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ

অনলাইন ডেস্ক: গণঅধিকার পরিষদের (জিওপি) মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ।৪ জুলাই শনিবার দলের দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সভাপতি মো. নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে আবু হানিফকে মুখপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।আবু হানিফ এর আগে গণঅধিকার পরিষদের নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য এবং গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।