জয়পুরহাটে যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপসহ মো. মোস্তফা নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।১৯ জুলাই দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিবি পুলিশ। এর আগে শনিবার দিবাগত রাতে সদর উপজেলার মীরগ্রাম চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মোস্তফা সদর উপজেলার কাদেয়া ফকিরপাড়ার মৃত মজিবর রহমানের ছেলে।ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মীরগ্রাম চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় মোস্তফার কাছ থেকে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সামীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আসাদুজ্জামান।