• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:৫৯:০৫ (21-Jul-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও জর্দা উদ্ধার

৫ মে ২০২৬ সকাল ০৮:৫৮:৪২

জয়পুরহাটে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও জর্দা উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর থানাধীন পৌর সদরের নতুনহাট রোড এলাকায় র‍্যাব-৫ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-২০) এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও জর্দা উদ্ধার করা হয়েছে।

৪ মে সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব এসব তথ্য জানায়।

র‍্যাব ও বিজিবি সূত্রে জানা গেছে, গত ৩ মে ২০ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল রাত্রিকালীন ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নতুনহাট রোড সংলগ্ন করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে ফাঁকা স্থানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও জর্দার কার্টন পড়ে রয়েছে।

পরে বিষয়টি ২০ বিজিবির অধিনায়ক র‍্যাব-৫, সিপিসি-৩ কে অবহিত করলে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে বিজিবি ও র‍্যাবের সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল গঠন করা হয়।

যৌথ দলটি চিরুনি অভিযান পরিচালনা করে ৪ মে সোমবার ভোর ৪টার দিকে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৫১ কার্টুনে থাকা ১৫ হাজার ৬৮৬ বোতল যৌন উত্তেজক সিরাপ এবং ৫ বস্তায় থাকা ৭ হাজার ২০০ পিস জর্দা উদ্ধার করে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৬ লাখ ৫ হাজার ৫০০ টাকা।

র‌্যাব জানায়, উদ্ধার হওয়া এসব অবৈধ পণ্যের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
২১ জুলাই ২০২৬ সকাল ১০:৪৫:৪৩








Follow Us