• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:২৫:৫২ (21-Sep-2026)
  • - ৩৩° সে:
টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে একটি হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে আদালত এ মামলা থেকে একজনকে বেকসুর খালাস প্রদান করেছেন।২১ সেপ্টেম্বর সোমবার টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ ফয়সাল আল মামুন এই রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: ১. সানিয়াত খান বাপ্পা (৩০) ২. মো: আজাদ (২৫) ৩. মো: শাহজাহান মিয়া (৩১)। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের প্রত্যেককে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা করে জরিমানা করা হয়েছে।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: ১. মো: সুজন (৩২) ২. মো: সানোয়ার হোসেন (৩৪) ৩. মো: শফিকুল ইসলাম ওরফে শফিক (২৫) ৪. রুজবেল ওরফে ইমন (২৫)।যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা করে জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় সঞ্জিত ঘোষ (২৬) নামে এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৩ সালের ১১ ডিসেম্বর টাঙ্গাইল মডেল থানায় দণ্ডবিধির ৩০২/১২০বি/৩৪ ধারায় এই হত্যা মামলাটি দায়ের করা হয়েছিল (মামলা নম্বর: ২০৬/২০১৯, জি.আর. ৬৮৮/২০১৩)। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন।রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিজ্ঞ অতিরিক্ত পি.পি. জনাব মোহাম্মদ সাইদুর রহমান স্বপন এবং আসামিপক্ষে ছিলেন বিজ্ঞ কৌঁসুলি জনাব এ. কে. এম. শামিমুল আকতার (শামীম) ও অন্যান্যরা।