• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৫৪:৩৩ (24-Sep-2026)
  • - ৩৩° সে:
একের পর এক শিশু হত্যার ঘটনায় যা বললেন আজাহারী

একের পর এক শিশু হত্যার ঘটনায় যা বললেন আজাহারী

ডেস্ক রিপোর্ট: পাবনায় ১০ বছরের শিশু কামরুন্নাহার কলিকে ধর্ষণের পর হত্যা, কক্সবাজারে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা এবং কুমিল্লায় ১৩ বছরের শিশু অপ্রতিম হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।১৯ সেপ্টেম্বর শনিবার মাওলানা মিজানুর রহমান আজহারী শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তার ফেসবুক পোস্টে বলেন, সমাজ এমন এক নির্মমতার মুখোমুখি হয়েছে, যেখানে শিশুদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। তিনি প্রশ্ন রাখেন, এমন বিষাক্ত সমাজে সন্তানদের নিরাপত্তা কে দেবে এবং মানুষের মানবিকতা ও বিবেকবোধ দিন দিন হারিয়ে যাচ্ছে কি না।আজহারী আরও বলেন, প্রতিটি শিশুর নিরাপদ শৈশব কোনো অনুগ্রহ নয়; এটি একটি সভ্য রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। সমাজ ও রাষ্ট্রের অঙ্গীকার হওয়া উচিত প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা।