নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের কাছে ন্যায়, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী।

১৩ ফেব্রুয়ারি শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রত্যাশার কথা জানান।


পোস্টে তিনি লিখেছেন, নির্বাচনে বিজয়ী ও বিজিত- উভয় পক্ষকেই অভিনন্দন। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের শক্তি বিভাজনে নয়, ঐক্যে।’
আজহারী আরও লেখেন, যাদের কাঁধে আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব এসেছে, তারা যেন ইসলামী মূল্যবোধ ধারণ করে ন্যায়, ইনসাফ ও সুশাসনভিত্তিক রাষ্ট্র উপহার দেন এটাই তার প্রত্যাশা।
পোস্টের মন্তব্য অংশে তিনি উল্লেখ করেন, ‘বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে। বিজয়ী দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা বিজয়ী হতে পারেননি, তাদের প্রতিও শুভকামনা।’
নির্বাচনকে ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ উল্লেখ করে দায়িত্বশীল ভূমিকার জন্য বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও বিজিবিসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি আরও বলেন, নেতৃত্ব কোনো সম্মান নয়; এটি একটি আমানত। বিজয় ও সাফল্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কিয়ামতের ময়দানে প্রতিটি দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে এ কথা স্মরণ রেখে বিজয় যেন কারও মধ্যে অহংকার না আনে, বরং বিনয়, মানবিকতা ও ন্যায়বোধ জাগ্রত করে। দেশ গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available