• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে চৈত্র ১৪৩২ বিকাল ০৪:১৮:৫১ (09-Apr-2026)
  • - ৩৩° সে:
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ গ্রেফতার ১

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ গ্রেফতার ১

কুমিল্লা প্রতিনিধি: ‎কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।‎পুলিশ জানায়, গত ৭ এপ্রিল রাতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানাধীন ৬নং জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অরণ্যপুর (পূর্ব পাড়া) এলাকার বাসিন্দা গাজী মো. সালাহ উদ্দিন (৩২)-কে গ্রেফতার করা হয়।‎এ সময় তার দেখানো মতে বসতঘরের খাটের নিচ থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়।‎পুলিশের উপস্থিতিতে স্থানীয় লোকজনের সম্মুখে এসব মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়।‎এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।‎পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।