• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৪৩:২৬ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

৭ জুন ২০২৬ সকাল ১১:৫০:৫৭

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন শুরু হয়েছে। ৭ জুন রোববার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সন্ধ্যা ৬টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। গত ৮ মাসের ব্যবধানে এটি বিসিবি পরিচালনা পর্ষদের দ্বিতীয় নির্বাচন।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ১০টি পরিচালক পদের মধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোর মধ্যে খুলনা বিভাগের দুটি এবং বরিশালের একটি পরিচালক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র জানায়, খুলনা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম। অন্যদিকে ক্যাটাগরি–৩–এর একমাত্র পরিচালকও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে ক্লাব ক্যাটাগরিতে কোনো প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেননি।

এবারের নির্বাচনে ১২টি পরিচালক পদের বিপরীতে শুরুতে ১৮ জন প্রার্থী থাকলেও শেষ পর্যন্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত দুই পরিচালক এবং নির্বাচিত ২৩ পরিচালক মিলে বিসিবির পরবর্তী সভাপতি নির্বাচন করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us