• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে শ্রাবণ ১৪৩৩ রাত ০২:৩০:১৬ (06-Aug-2026)
  • - ৩৩° সে:
নড়াইল জেলা রোভারের বৃক্ষরোপণ কর্মসূচি

নড়াইল জেলা রোভারের বৃক্ষরোপণ কর্মসূচি

নড়াইল প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটস নড়াইল জেলা রোভারের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।২৬ জুলাই রোববার এ কর্মসূচি উপলক্ষে নড়াইল সদরের শাহাবাদ মাজিদিয়া কামিল মাদ্রাসায় বিভিন্ন প্রকার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নড়াইল জেলা রোভারের সহ-সভাপতি ও শাহাবাদ মাজীদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আনোয়ার হোসাইন, জেলা রোভারের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, শাহাদ মাজীদিয়া কামিল মাদ্রাসার উপাধক্ষ ডক্টর খিজির আহমদ জাফরী, জেলা রোভারের কমিশনার ও মাইজপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার বিশ্বাস, জেলা রোভার নেতা ও প্রভাষক বিভাস বিশ্বাস, রোভার নেতা ও কলেজ শিক্ষক হুমায়ুন কবীর রিন্টু  প্রমুখ।