নরসিংদী প্রতিনিধি: পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিএনপি’র নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে।
১ এপ্রিল সকালে নরসিংদী সদর এলাকায় এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সদরের এমপি খায়রুল কবির খোকন।
বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি চারা গাছ লাগানোর যে বিশেষ প্রতিশ্রুতি দিয়েছিল, আজকের এই কার্যক্রম তারই বাস্তব প্রতিফলন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী এই বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে নরসিংদী সদর (১) এমপি জননেতা খায়রুল কবির খোকন বলেন: "আমরা শুধু প্রতিশ্রুতি দেওয়ায় বিশ্বাসী নই, বরং তা বাস্তবায়নেও বদ্ধপরিকর। দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে আজ থেকে আমরা গাছ লাগানো শুরু করলাম। পর্যায়ক্রমে নির্বাচনী ইশতেহারের সকল প্রতিশ্রুতি ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে।"

উদ্বোধনী অনুষ্ঠানে একটি ওষুধি নিম গাছ রোপণ করা হয়।
সদর উপজেলার পর পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে এই সবুজ বিপ্লবে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available