• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই বৈশাখ ১৪৩৩ ভোর ০৪:৩৬:৫০ (28-Apr-2026)
  • - ৩৩° সে:
নোয়াখালীতে ২০৭ লিটার বিদেশি মদসহ গ্রেফতার ১

নোয়াখালীতে ২০৭ লিটার বিদেশি মদসহ গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৬৭টি বোতলে ২০৭ লিটার বিদেশি মদসহ এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১১।১৫ এপ্রিল বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ সিপিপি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।গ্রেফতার রাজীব ভৌমিক (৩২) উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামের ছোট যোগী বাড়ির বিকাশ ভৌমিকের ছেলে।এর আগে ১৪ এপ্রিল মঙ্গলবার রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ও চরহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ক্যাম্পের একটি দল উপজেলার বসুরহাট পৌরসভার ও চরহাজারী এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩৬৭টি বোতলে মোট ২০৭.৩৭৫ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। রাজীব ভৌমিকসহ একটি চক্র দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় অবৈধভাবে বিদেশি মদ রেখে খুচরা মূল্যে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।র‍্যাব-১১ সিপিপি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বলেন, ‘এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।